আবির হোসেন সজল, লালমনিরহাটঃ
(শনিবার ২৭জানুয়ারি) লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ২০০ গ্রাম মাদকদ্রব্য গাজা উদ্ধার।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ঘটনাস্থল লালমনিরহাট জেলার লালমনিরহাট পৌরসভাধীন রেলওয়ে সোহরোওয়ারদী মাঠ এর দক্ষিন- পূর্ব পার্শ্বে অবস্থিত মিশনমোড় হইতে লালমনিরহাট রেলস্টেশনগামী পাঁকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় ০২ টি কাঠের তৈরি চার কোনা বিশিষ্ট বসার পিড়া এর তারকাটা যুক্ত ০৪ টি পায়ার ভিতরে খোদাই করে বিশেষ ভাবে রক্ষিত সাদা রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ০৪ টি টোপলা যার প্রতিটি টোপলায় পলিথিনসহ ওজন ৩০০ (তিনশত) গ্রাম করে মোট (৩০০×০৪)= ১ (এক) কেজি ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা। মুল্য অনুমান ১২,০০০/- (বারে হাজার টাকা) উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার সাধারণ ডায়েরির আবেদন প্রক্রিয়াধীন।
উদ্ধারকারি অফিসার: এসআই নিজাম উদ্দিন দৌলা,সঙ্গীয় ফোর্স মোঃ রাশেদ মিয়া,মোঃ
রবিউল ইসলাম, মোঃ বেলাল হোসেন ময়েজ উদ্দিন ।

