পাকিস্তান গাছ হত্যার বিচার চাইবে

Date:

একাত্তর বাংলাঃ ভারতীয় বিমান হামলায় পাহাড়ি বনের গাছের ক্ষতি হওয়ায় জাতিসংঘে নালিশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের একজন মন্ত্রীর বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের ওই হামলাকে ‘ইকো টেরোরিজম’ হিসেবে অভিহিত করেছে দেশটি।

গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানের হামলা চালায়। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় বালাকোটে অবস্থিত জইশ-ই মুহাম্মদের একটি প্রশিক্ষণকেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করে দেশটি। তবে এর পক্ষে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয় ভারত।

তবে পাকিস্তানের দাবি, ওই হামলায় কেউ নিহত হয়নি। এছাড়া জঙ্গি আস্তানার খবরও উড়িয়ে দেয় দেশটি।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মালিক আমিন আসলাম জানান, ভারত সংরক্ষিত একটি বনাঞ্চলে বোমা ফেলেছে। পাকিস্তান সরকার এটিকে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হিসেবে নিচ্ছে এবং জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে এর বিরুদ্ধে অভিযোগ তোলা হবে।

‘সেখানে যা হয়েছে সেটা এনভায়রনমেন্টাল টেরোরিজম।’ রয়টার্সকে বলছিলেন আসলাম। ‘সেখানে অনেক পাইন গাছ মারা পড়েছে। এটা পরিবেশের জন্য বড় ক্ষতি।’ যোগ করে তিনি।

রয়টার্স জানায়, তাদের দুই প্রতিনিধি হামলাস্থলে গিয়েছিলেন। তারা সেখানে চারটি বড় ধরনের বিস্ফোরণের চিহ্ন দেখেছেন। এতে ১৫টি পাইন গাছ নিহত হয়েছে বলে জানিয়েছেন তারা। এছাড়া গ্রামবাসী কেউ নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন রয়টার্সের প্রতিনিধিদের কাছে।

এর আগে পাকিস্তানের জনপ্রিয় টিভি চ্যানেল জিও টিভির সাংবাদিক হামিদ মীর হামলাস্থলে গিয়ে টেলিভিশন লাইভে জানান, ভারতের হামলার জায়গাটি আসলে বালাকোটে নয়, জাব্বায়। সেখানে কেউ নিহত হননি বলে জানান তিনি।

তবে ওই ঘটনায় আহত একজনকে টিভি লাইভে হাজির করেন তিনি। আহত ওই ব্যক্তি জানান, ভারতীয় হামলায় কেউ নিহত হয়নি। এসময় হামিদ মীর ভারতীয় সংবাদমাধ্যমকে কিছু কটাক্ষ করে বলেন, আপনারা ৩০০/৩৫০ লোককে হত্যার দাবি করেছেন। কিন্তু আমি এখানে এসে দেখলাম কিছু গাছ মারা গেছে।’

এসময় একটি মৃত কাক দেখিয়ে তিনি বলেন, তবে ওই হামলায় পাকিস্তানি এই কাকটি মারা গেছে। তার রং কালো হলেও তাকে কোনোভাবেই আমার কাছে জঙ্গি মনে হচ্ছে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩