একাত্তর বাংলাঃ নতুন প্রজন্মকে উচ্চতর আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।
শুক্রবার (১ মার্চ) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাঙ্গণে ‘বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ’ বইপড়া কার্যক্রমের পুরস্কার বিতরণ উৎসবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা প্রশাসক, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীর অংশ নেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ৮৮ টি স্কুলের প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, তোমরা উচ্চতর মানুষ হও যার নাম আমরা দিয়েছি আলোকিত মানুষ।
চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদের শিক্ষার্থীগুলো পড়াশুনার পাশাপাশি যতবেশি বই পড়বে তত বেশি আলোকিত মানুষ হতে পারবে।

