ঐতিহাসিক ৭ মার্চ ভাষনের মাধ্যমে পরাধীন জাতিকে স্বাধীনতা এনে দিতেই আল্লাহ বঙ্গবন্ধুকে ১৭মার্চ পৃথিবীতে পাঠিয়েছেন -বি এইচ হারুন এমপি
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:: ৭ মার্চে ভাষনের মাধ্যমে একটি পরাধীন জাতিকে স্বাধীনতা এনে দিতেই আল্লাহ তায়লা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে যেমন এই ঐতিহাসিক মার্চ মাসের ১৭ তারিখ পৃথিবীতে পাঠিয়েছেন। তেমনি এ জাতিকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী তথা জাতির জনকের সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনার জন্ম গ্রহন করেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশ পরিচালনার দায়িত্ব কাধে নিয়ে সততা, যোগ্যতা ও নিষ্ঠার সাথে তিনি দেশ পরিচালনা করায় বর্তমান বিশ্বের রাষ্ট্র প্রধানদের মধ্যে তাকে ৩য় অবস্থানে আসিন করা হয়েছে। তাই আগামী নির্বাচনে দেশবাসী নৌকাকে বিজয় করলে ইনশাআল্লাহ বাংলাদেশ মধ্যআয়ের দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সর্বদক্ষিনে পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় এক জনসভায় প্রধান অতিথি হিসাবে ঝালকাঠি-১ (কাঠালিয়া-ঝালকাঠি) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি এ কথা বলেছেন।
মোঃ নান্নু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবুল বসার বাদশা।
জনসভায় উপস্থিত পাটিখালঘাটা ইউনিয়ন আ’লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী।

