অজয় সরকার : ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার পল্লী গ্রামে বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুইদিন ব্যাপী এক আলোচনা সভা, র্যালী ও কৃতি ছাত্র/ছাত্রীদের হাতে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রস্তাবিত জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।
উদ্বোধক ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর এ.কে.এম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাকের হোসেন সিদ্দিকী, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: দেলোয়ার আহমেদ, বাংলাদেশ পাপুয়া-নিউগিনি চেম্বার অব কমার্স এর সভাপতি আলহাজ্ব এম.এ ওয়াহেদ, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহমেদ হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা আলহাজ্ব নবী হোসেন।
অনুষ্ঠানটি ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব আলহাজ্ব মকবুল হোসেন ও ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন কমিটির সমন্বয়কারী মো: আব্দুল মতিন।
সভার শুরুতেই ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ছাত্র/ছাত্রীদের নিয়ে একটি র্যালী এবং পতাকা উত্তোলন ও বেলুন ও পায়রা উড়িয়ে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আরম্ভ করেন।
বক্তারা বলেন বাংলাদেশ এখন আলোকিত রাষ্ট্র। পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেটেলাইট, কর্ণফুলী চ্যানেল, ঢাকা চট্টগ্রাম ফোর লেন মহাসড়কের রেললাইনের কাজ শেখ হাসিনার উন্নয়নের রূপগল্পের ইতিহাস।
২০২১ সালে মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। দেশ এখন পিছিয়ে নেই। নারীরাও এখন সরকারী বিভিন্ন মন্ত্রনালয়ে পুরুষের পাশাপাশি তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আগামী ১২ এপ্রিল দেশরত্ন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহে সমাবেশ ২০১৮ সালের নির্বাচনে জনসভা করবেন।
গৌরীপুরে বারুয়ামারী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রস্তাবিত জেলা আওয়ামীলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন বক্তব্যে বলেন গৌরীপুর থেকে ৫ হাজার লোকের সমাবেশ ঘটাবেন।
অপরদিকে তিনি স্কুলের দুরাবস্থার জন্য বর্তমান সংসদ সদস্যকে দায়ী করে বলেন এর জন্য এমপি দায়ী।
জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন স্কুলটি অচিরেই সরকারী কোঠা থেকে বরাদ্দ এনে স্কুলটিকে পুন সংস্কার করার দাবী জানান।
বক্তব্য শেষে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও সিনেমা প্রদর্শন করা হয়।

