একাত্তর বাংলাঃ হিলির দিনাজপুরে সীমান্তঘেঁষা গ্রামগুলোতে দিনদিন বাড়ছে পানের চাষ।
আবহাওয়া অনুকূলে থাকায় এবছর পানের ভালো ফলন হয়েছে। সেইসাথে ভারত থেকে পান আমদানি কমেছে। চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। তাই বাড়ছে পানের বরজের সংখ্যাও। সাথে সাথে এখানকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
কৃষি বিভাগের তথ্যমতে, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় গতবছর ২৮ হেক্টর জমিতে ২’শ ৯৩টি পানের বরজ থাকলেও এবছর ৩৬ হেক্টর জমিতে পানের বরজের সংখ্যা ৩’শ ৫৫টি। পান চাষিদের সব ধরনের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।

