জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর কিছু স্থানে গ্যাস সরবরাহ বন্ধ

Date:

একাত্তর বাংলাঃ ধানমন্ডি, জিগাতলা, গ্রিন রোড, হাজারীবাগ ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস নেই। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে এসব স্থানে গ্যাস নেই। ফলে অনেক পরিবারকে রেস্তোরাঁ এবং শুকনো খাবারের ওপর নির্ভর করতে হয়েছে।

জানা গেছে, কোনো ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় ধানমন্ডি, জিগাতলা, গ্রিন রোড, ১৫ নম্বর, শংকর, ট্যানারি মোড়, হাজারীবাগ এলাকায় গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। অনেক পরিবার সকাল বেলা ঘুম থেকে উঠে চুলা ধরাতে গিয়ে দেখে গ্যাস নেই। ফলে সকালে নাস্তা তৈরি করাও সম্ভব হয়নি। অনেকে রেস্তোরাঁ থেকে নাস্তা এনে খেয়েছেন। কাউকে শুকনো খাবারের ওপর নির্ভর করতে হয়েছে।

গ্রীন রোড এলাকার এক গৃহিণী জানান, সকালে গ্যাসের চুলা ধরাতে গিয়ে দেখি গ্যাসের স্বাভাবিক ফ্লো-নেই। টিপ টিপ করে যেভাবে জ্বলছে তাতে রান্না করার মতো অবস্থা নেই। ফলে শুকনো খাবার খেয়ে নাস্তার কাজ সেরেছি। দুপুরে কীভাবে চলবে সেটা ভাবছি

এদিকে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, রাজধানী ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আশুলিয়া ও আমিনবাজার সিজিএস প্ল্যান্ট থেকে তিতাস সিস্টেমে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিং রোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগ এবং তদসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান