একাত্তর বাংলাঃ চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে বিটরুট সবজি চাষ শুরু হয়েছে। সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে ৮ বিঘা জমিতে এ সবজির চাষ শুরু করেন এক কৃষক।
ভারত থেকে প্রায় ৩ মাস আগে বিট রুটের ৬ কেজি বীজ রোপণ করেন। দুইমাস পরই সবজি হয়।
বিট রুটের ওজন দেড়শো গ্রাম থেকে ২শ’ গ্রাম পর্যন্ত। এটি সবজি সালাদ ও জুস হিসেবে খাওয়া যায়।
কৃষক জানান, খরচ বাদে ৮ বিঘা জমির বিট রুটে আড়াই লাখ টাকার মতো মুনাফা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো এ সবজির চাষ হচ্ছে।
এ বিষয়ে কৃষকদের সহায়তা করা হচ্ছে বলেও জানায় অধিদপ্তর।
বাণিজ্যিকভাবে এ উপজেলায় বিট রুট সবজি চাষের পরিকল্পনা রয়েছে তাদের।

