জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে (তৃতীয় পর্যায়) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জোয়ার্দ্দার কে সংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। দলীয় প্রতীক বরাদ্দের চিঠি পাওয়ার পর সোমবার উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা ঝিনাইদহ থেকে দলীয় প্রার্থীকে মোটর শোভাযাত্রা সহকারে হরিণাকুন্ডুুতে নিয়ে আসে।
এ সময় উপজেলা দোয়েল চত্তর মোড়ে দলীয় প্রার্থী মশিউর রহমান জোয়ার্দ্দারকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আ.লীগ নেতা আজগার আলী মাস্টার, ইউ,পি চেয়ারম্যান মুনজুরুল আলম, মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি কামাল হোসেন, পৌর আ.লীগ সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও আ.লীগ নেতা আমিরুজ্জামান পলাশ, ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম শিলু, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মারুফ সহ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনায় আ.লীগ প্রার্থী মশিউর রহমান জোয়ার্দ্দার সমস্ত দ্বিধাদ্বন্দ ভুলে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
সংবর্ধনা শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

