একাত্তর বাংলাঃ পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুনের ঘটনার পাঁচদিন পর বিশেষজ্ঞরা জানালেন, পুড়ে যাওয়া ভবনগুলো সংস্কার করে ব্যবহার করা সম্ভব।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের একটি কারিগরি তদন্ত দল অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন। দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষক। এ সময় তারা ভবনের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে, দলটি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
বিশেষজ্ঞরা জানান, আগুনের উৎস সম্পর্কে জানতে বিভিন্ন কমিটি কাজ করছে। কেমিক্যাল অবশ্যই একটা উৎস। একেক জন একেকভাবে ফুটেজের বিশ্লেষণ দিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরাও নানা কথা বলছেন।
একক কোনো কিছু এখনও শিওর না। তবে কেমিক্যালের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই।

