নিজের ফাঁসী চেয়ে যোগাযোগ মাধ্যেমে ভাইরাল নাজনীন আলম

Date:

সুমন ভৌমিকঃ একাদশ জাতীয় সংসদে ময়মনসিংহ এলাকা থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগময়তায় মোড়ানো পোস্ট দিয়েছেন গৌরীপুরের জনপ্রিয় আওয়ামী লীগ নেত্রী নাজনীন আলম। এতে তিনি তার নিজের ‘ফাঁসি’ চেয়েছেন!

৯ ফেব্রুয়ারি, শনিবার রাতে ফেসবুক প্রোফাইলের ছবি পরিবর্তন করেন তিনি। নতুন যুক্ত করা ছবির সঙ্গে ক্যাপশনে নিজের ‘ফাঁসি চাওয়ার’ কারণও উল্লেখ করেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এই সদস্য।

ফেসবুকে পোস্টটি দেওয়ার পরপরই সমালোচনার ঝড় ওঠে। ‘আমার ফাঁসি চাই’ শীর্ষক ক্যাপশনে নাজনীন আলম ফাঁসির কারণ হিসেবে নিজের ভুল ও অপরাধের ৯টি কারণও তুলে ধরেন!

নাজনীন আলমের পোস্টটির স্ক্রিনশট পাঠকদের দেওয়া হলো-

 ১. কেন হাইকমান্ডের আশ্বাসকে সরল মনে বিশ্বাস করেছিলাম!

২. এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন কেন অনুভব করেছিলাম!

৩.এমপি বা সিনিয়র কোনো নেতার পরিবারের সদস্য কেন আমি হলাম না!

৫. কেন দলের নাম ভাঙিয়ে একটি পয়সা রোজগারের ধান্দা করিনি!

৬. কেন দলের জন্য কাজ করতে গিয়ে দিনে দিনে নিঃস্ব হতে গেলাম!

৭. কেন জনসমর্থন অর্জনের চেষ্টা করেছিলাম!

৮. কেন তদবির/তেলবাজি ঠিকমতো করতে পারলাম না!

—সম্ভবত: এ সবই আমার ভুল/অপরাধ.. !
এজন্য আমার শাস্তি হওয়া উচিত।।

উল্লেখ্য যে, ২০১৪ সালের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে (হরিণ মার্কা-স্বতন্ত্র) ময়মনসিংহ-৩ গৌরীপুর সংসদীয় আসন থেকে হেভিওয়েট প্রার্থী তৎকালীন মন্ত্রী ড. মজিবুর রহমান ফকির এর সাথে তুমুল লড়াই করে ভোটের মাঠে। তিনি নির্বাচিত এমপির অর্ধেক ভোট পেয়ে যান। নির্বাচনোত্তর তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করে ফেলে।

নির্বাচনকালীন সময়ে নাজনীন আলম এর সাথে ভোটের মাঠে সর্বদাই ঘাম ঝড়িয়েছেন বাঘা ও প্রতাপশালী আওয়ামীলীগ নেতা ড. মজিবুর রহমান ফকির। তিনি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সামান্যতম ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। যদিও বেলা দুপুরে সংবাদ সম্মেলন করে কারচুপির অভিযোগে তিনি নির্বাচনের ফলাফল বর্জন করেন।

এরপর আর পিছে তাকাতে হয়নি নাজনীন আলম কে। মাঠে থেকে অর্জন করে নেন জেলা আওয়ামীলীগের সদস্য পদ। এলাকায় নাজনীন আলমের রয়েছে আকাশচুম্বি জনপ্রিয়তা। ব্যাপক পরিশ্রমি এই নেত্রী বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌস আলমের স্ত্রী।

স্থানীয় তৃণমীল আওয়ামীলীগের নেতা-কর্মীরা হতাশ। তারা নাজনীন আলম কে জাতীয় সংসদে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহন দেখতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান