জাতীয় নেতার মেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে যাচ্ছেন

Date:

একাত্তর বাংলাঃ কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সরে দাঁড়ানোয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন। তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে এবং আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।

কিশোরগঞ্জ-১ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণার প্রক্রিয়া চলছে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দ্রুত গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গণতন্ত্রী পার্টির অ্যাডভোকেট ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন ও গতকাল শনিবার জাতীয় পার্টির মো. মোস্তাইন বিল্লাহ লিখিতভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের সময় ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন ও মোস্তাইন বিল্লাহর প্রার্থিতা বাতিল করা হয়। পরে ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করে ৭ ফেব্রুয়ারি দুজনেই প্রার্থিতা ফিরে পান

কিশোরগঞ্জ-১ আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অসুস্থ অবস্থায় নির্বাচিত হন তিনি। কিন্তু শপথ নেওয়ার আগেই গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ অবস্থায় আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগ থেকে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাইন বিল্লাহ ও জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন মনোনয়নপত্র দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান