একাত্তর বাংলাঃ নারায়ণগঞ্জে নাশকতার মামলায় গ্রেফতার বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১৩ নেতাকর্মীকে একদিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।
রোববার সকালে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। এর আগে গ্রেফতার বিএনপির ৭ নেতাকর্মীকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের একদিন কোরে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। একই সময় গ্রেফতার আরো ৬ জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালতে নেয়া হয়। এসময় প্রত্যেকের একদিন কোরে রিমান্ডে দেন আদালত।
গেল ৫ ফেব্রুয়ারি বেগম জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে নাশকতার নাশকতার আশঙ্কায় আড়াইহাজার থেকে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলামসহ ৬ জন এবং সোনারগাঁও থেকে পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিনসহ আরও ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

