নালিতাবাড়ী প্রতিনিধি : বিলুপ্ত প্রায় দেশীয় পিঠা নতুন প্রজন্মকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য শেরপুরের নালিতাবাড়ীতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। নাজমুল স্মৃতি বিদ্যাবিদ্যাল কলেজের সাংস্কৃতিক ফোরামের আয়োজনে ২১ জানুয়ারি রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ চত্তরে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে এম মোয়াজ্জেম হোসেনে ফিতা কেটে পিঠা উৎসব উদ্ভোধন করেন। পরে মহাবিদ্যালয়ের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে পিঠা উৎসবের আহবায়ক বাংলা বিভাগের চেয়ারম্যান গোলাম মোস্তফা জিন্নাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে এম মোয়াজ্জেম হোসেনে, নকলা উপজেলার হাজী জালমাহমুদ কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য যোগের চন্দ্র রায়, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো. জাহিদুল হাসান, ইসলামের ইতিহাসের প্রভাষক রফিকুল ইসলাম ভুট্রুসহ কলেজে শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে কলেজের বিভিন্ন বিভাগ ও শ্রেণী ছয়টি স্টল দিয়ে অংশ গ্রহণ করেন। এতে দেশীয় বাহারি রকমের পিঠা পরিবেশন করা হয়।
কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো. জাহিদুল হাসান প্রিয়.কম-কে বলেন, আমাদের দেশী সংস্কৃতির অনেক পিঠার কথা বর্তমানে শিক্ষার্থীরা ভুলে যেতে বসেছে। তাই আমরা এবছরই প্রথম এই পিঠা উৎসব আয়োজন করেছি।

