শামীম খান, গৌরীপুর, ময়মনংসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২১ জানুয়ারি/১৮) সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মর্জিনা আক্তার।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলার মো. আতাউর রহমান আতার সভাপতিত্বে প্রধান শিক্ষক সাইদা ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ইকবাল হোসেন, এ বিদ্যালয়ের ছাত্র যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. নুরুল ইসলাম, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, ৭১’র অনলাইন নিউজের প্রতিনিধি আনোয়ার হোসেন শরীফ, অভিভাবক প্রতিনিধি মো. আব্দুর রশিদ, আবু সাঈদ, অর্পনা বিশ্বাস। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনিকা বিশ্বাস, আবু বকর সিদ্দিক, গৌরী সরকার, তাসলিমা শিরিন, সুমনা সফিনাজ লাবনী, ফাতেমা আক্তার। ২৮টি ইভেন্টে বিদ্যালয়ের ২শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেন।

