বৈরী আবহাওয়ায় সরিষা চাষে ক্ষতির আশঙ্কায় নেত্রকোনার কৃষকরা

Date:

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা : অকাল বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে এ বছর কোনও ফসলের আবাদই হাসি ফোটাতে পারেনি নেত্রকোনার কৃষকদের মুখে। গত বছরের বন্যায় জেলার অধিকাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর বন্যার পানি নামতে দেরি হওয়ায় জমিতে রবিশষ্যের বীজ ফেলতেও সময় লেগেছে। ঠিক সময়ে সরিষার বীজ ফেলতে না পারায় এবার ফলনেও মন্দাভাব দেখা দিয়েছে। আবার কুয়াশার কারণে ফলনও হালকা। সরিষার ফলন আশানুরূপ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন নেত্রকোনার কৃষকরা।

তবে কৃষি অফিসের দাবি, গত বছরের তুলনায় এবার আবাদ কম হলেও ভাল ফলন পাবে চাষিরা। গত বছর নেত্রকোনায় সরিষার আবাদ হয় ৬ হাজার ৭শ’ হেক্টর জমিতে। কিন্তু এ বছরের বন্যার পানি নামতে দেরি হওয়া সরিষার আবাদ করা হয় ৪ হাজার ৮৮০ হেক্টর জমিতে।

কৃষকরা জানায়, আবাদের লক্ষমাত্রা কম থাকলেও তীব্র শীতের কারণে সে ফলনও ভালো হয়নি। ফলে টানা দু’বারের ফসলহানির পর আগামি বোরো আবাদ নিয়েও শঙ্কায় পড়েছেন কৃষকরা।

কলমাকান্দা উপজেলার গুতুরাগ্রামের কৃষক নিজাম উদ্দিন বলেন, ‘গত বছরটা শুধু কৃষকদের জন্য মাইর আর মাইর (ক্ষতি আর ক্ষতি)। ফলে কিভাবে যে ছেলে-মেয়ে নিয়ে দিন কাটাইতাছি সেটা একমাত্র আল্লাহ ভাল জানেন। দু’বার ধানের ফসলের ক্ষতি হওয়ার পর অনেক আশায় ক্ষেতে সরিষা দিছিলাম কিন্তু তারও ফলন বেশি ভাল হয়নি। খুব দুশ্চিন্তায় কাটতাছে দিনকাল।’

মোহনগঞ্জের কৃষক খোকন বলেন, ‘এবার বন্যার পানি দেরিতে নামা ও তীব্র শীতের কারণে ফলনে বেশ ক্ষতি হইছে, যে খরচ করা হইছে তাও উঠবে কিনা সন্দেহ আছে।’

তবে কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার সরিষা চাষ কম হলেও কৃষকদের নানা ভাবে পরার্মশ দেওয়া হয়েছে। দেশী জাত টরি সেভেনের পরিবর্তে হাইব্রিড বারি ১৪ জাতের বীজ দেওয়া হয়েছে- যাতে করে কৃষকদের সরিষা ফলন ভালো হয়।

নেত্রকোনা খামার বাড়ির উপ-পরিচালক বিলাশ চন্দ্র পাল বলেন, ‘তেমন কোনও ক্ষতির সম্মুখীন হতে হবে না কৃষকদের। যাতে করে কৃষক ভাইয়েরা ভাল ফসল পান সেজন্য কৃষি কর্মকর্তারা নানা ভাবে কৃষকদের পরার্মশ দিচ্ছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান