একাত্তর বাংলাঃ দেশের সব নাগরিকের আর্থ-সামাজিক উন্নয়ন করতে না পারলে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষি সচিব মঈনউদ্দিন আবদুল্লাহ।
গতকাল মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতিটি খাতকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। একই সময়ে সবার জন্য নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কাজ করতে হবে বলে পরামর্শ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক।
‘এসডিজি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক দিনব্যাপী এ সেমিনারে মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তাদের সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উইংয়ের পরিচালকরা।

