একাত্তর বাংলাঃ ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে যে বলে ফিরিয়ে দিয়েছিলেন অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। সেইদিনের ঐ বলটিকে বলা হয়েছিল ‘বল অফ দ্য সেঞ্চুরি। ব্যাটসম্যান গ্যাটিং বুঝতেই পারেননি বলের গতি।
শেন ওয়ার্নের স্বর্ণযুগ ক্রিকেটপ্রেমীরা ভুলবেন কী করে! সেই শেন ওয়ার্নেরই ছায়া দেখা গেল পাকিস্তানের কোয়েটা প্রদেশের ছয় বছরের বালক এলি মিকাল খানের মধ্যে।
কেননা নিষ্পাপ মুখের এলি বিখ্যাত ওয়ার্নের মতোই ফ্লিপার, গুগলি, লেগ ব্রেক করতে পারে। এই এমিলি মিকাল খানের বোলিং ডেলিভারি এখন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ম্যাজিশিয়ান শেন ওয়ার্ন ছয় বছরের প্রতিভার ভূয়ষী প্রশংসাও করেছেন। সেই সঙ্গে ডেলিভারির সময়ে বোলিং আর্ম একটু উঁচুতে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। স্বয়ং ওয়ার্ন পরামর্শ দিচ্ছেন উঠতি প্রতিভাকে, এমন নজির কিন্তু খুব একটা নেই।
ইন্টারনেটেই প্রথম মিকাল খানকে দেখেন শেন ওয়ার্ন। শুধু ওয়ার্নই নয় ‘সুলতান অফ সুইং’ বলে খ্যাত ওয়াসিম আকরামও প্রশংসা করেছেন মিকালের।
মাত্র ছয় বছর বয়সে কীভাবে মিকাল এই বিস্ময়কর প্রতিভার অধিকারী হলেন তা ভেবে ক্লান্ত হচ্ছেন ক্রিকেটবোদ্ধারা।

