একাত্তর বাংলাঃ আশুলিয়ার একটি কেকের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৬টার দিকে বড় রাঙ্গামাটি এলাকায় ইফাদ গ্রুপের ওই কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কমান্ডার আনোয়ারুল হক বলেন, আগুন পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আর বিল্ডিংটি স্টিলের হওয়ায় সেটি ভেঙে পড়েছে। তবে আগুনে কেউ হতাহত হননি।

