আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:: ঝালকাঠির নলছিটির একটি বাড়ি থেকে অবৈধ দৈহিক মেলামেশার সময় স্থানীয় এলাকাবাসী এক প্রেমিক যুগলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ।
এ ঘটনা পর বিক্ষুব্ধ এলাকাবাসী সোমবার সকালে ঘটনাস্থল ওই বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন।
আটককৃতরা হলেন- বরিশাল বিএম কলেজের গণিত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. মাজাহারুল ইসলাম রনি ও একই বিভাগের ৩য় বর্ষের ছাত্রী নুসরাত জাহান মিতু।
মাজাহারুল ইসলাম রনি জনতা ব্যাংকের পটুয়াখালী শাখার এজিএম আব্দুল গাফফারের ছেলে ও মিতু পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার স্কুলশিক্ষক মো. হাদিসুর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের অজিত ধোপার বাড়ি এক সপ্তাহের জন্য ভাড়া নেয় ওই প্রেমিক যুগল।
গত রোববার দুপুর ২টার দিকে ওই বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করে স্থানীয়রা। সে সময় তারা একে অপরকে স্বামী-স্ত্রী দাবি করলেও কোন প্রমাণ দেখাতে পারেননি।
পরে ওই প্রেমিক যুগলকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এসময় স্থানীয়রা অভিযোগ করেন, আটককৃত প্রেমিক যুগল কযেকদিন ধরে ওই ভাড়া বাসায় অবৈধভাবে মেলামেশা করে আসছিল।
খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ওই প্রেমিক যুগলের অভিভাবকরা থানায় এসে মুচলেকা দিয়ে তাদের মুক্ত করেন।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, কোন পক্ষের অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

