কাজী শাহ্ আলম,লালমনিরহাট প্রতিনিধিঃ সাড়াদেশের ন্যায় বিস্তারিত কর্মসুচী বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সোমবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
কর্মসুচীর মধ্যেছিল ২৫শে মার্চ শিশু কিশোরদের চিত্রাংকন,রচনা পোষ্টার ও দেয়ালিকা প্রতিযোগিতা। ৩১বার তোপবধনির মাধ্যমে দিবসের শুভ সুচনা,সূর্র্যোদয়ের সাথে সাথে শহীদের স্বরনে পুস্প্যস্তবক অর্পন ও যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন,সকাল সাড়ে ৮ টায় অভিবাদন, কুচকাওয়াজ,শরীর চর্চা,ডিসপ্লে,ক্রীড়া অনুষ্টান ও পুরুষ্কার বিতরন।
সাড়ে ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
বাদ যোহর সুবিধামত জাতীর শান্তি ও অগ্রগতি এবং শহীদ মুক্তি যোদ্ধাদের আত্বার শান্তি কামনা করে মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা।
দুপুর ২টায় হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন,বিকাল ৪টায় প্রীতি ফুটবল মুক্তিযোদ্ধা স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীসর্ক আলোচনা সভা ও মজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালায়ে কমান্ডার ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সারওয়ার হায়াত খান, ইউএনও আমিনুল ইসলাম ।
স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজলুল হক। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, থানা অফিসার ইনর্চাজ সুমন কুমার মোহন্ত প্রমুখ।

