ঝালকাঠিতে জাতীয় পতাকার অবমাননার দায়ে ইসলামী ব্যাংককে অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:: সরকারের ঘোষনা অনুযায়ী মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করে অবমানের দায়ে ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখাকে অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা সাড়ে ১২ টায় ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বশির গাজী অভিযান চালিয়ে ৫হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেছে।
জানাগেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের প্রতিটা সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জতীয় পতাকা উত্তোলন করা হলেও ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখা সরকারী আদেশ অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন না করে জতীয় পতাকার অবমাননা করেন। এ খবর এক কান দু’কান করে শহরে ছড়িয়ে পড়লে শহরবাসীর মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।
বিষয়টি ঝালকাঠি জেলা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌছলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বশির গাজীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। এতে ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখা কর্মকর্তাদের বিশেষ ভাবে সতর্ক করেন ও ৫হাজার টাকা অর্থ দন্ডের আদেশে দেন। এতে সচেতন ঝালকাঠিবাসী সন্তোষ প্রকাশ করেছে

