দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে গাড়ো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) বিরিশিরি শাখার আয়োজনে বুধবার রাতে বিশেষ প্রার্থনার মাঝে ৪দিন ব্যাপি আদিবাসীদের সম্মেলন শুরু হয়েছে।
এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্ভোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিবিসির ভাইস প্রেসিডেন্ট পাস্টার আশিষ রেমা, রেভারেন্ট আশিষ বাউল, ডাঃ নির্জল চিসিক প্রমুখ।
সম্মেলনে বিভিন্ন এলাকার শতশত আদিবাসী নারী-পুরুষের অংশ গ্রহনে ধর্মীয় আলোচনা ও দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আলোচনা শেষে স্থানীয় আদিবাসী সংগঠন গুলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

