একাত্তর বাংলাঃ ৮ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিরা তাদের স্বজনদের সাথে মোবাইলে কথা বলার সুযোগ পাবেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন ।
বৃহস্পতিবার বিকেলে কারা অধিদপ্তরে সময় সংবাদকে একথা জানান তিনি। এ সময় কারাগারে বেগম জিয়া সুস্থ ও স্বাভাবিক আছেন বলেও জানান তিনি।
এসময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ‘বন্দিরা যাতে প্রতি ১৫ দিন পর পর মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে কথা বলতে পারেন সেই ব্যবস্থা করা হবে। আগামী ৮ মার্চ টাঙ্গাইল জেলা কারাগারে উদ্বোধন হবে।’

