খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মাঠে নেই মনোনয়ন প্রত্যাশীরা !

Date:

খালেদা জিয়ার মুক্তির দাবীতে আন্দোলন ঝালকাঠিতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন পাশে নেই শরিকরা-মাঠে নেই মনোনয়ন প্রত্যাশীরা

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: বিএনপির চেয়ারপর্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠি জেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করলেও গত এক সপ্তাহেও পাশে নেই ২০ দলীয় জোটের শরিক দলের কোন নেতা বা আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতারা। এরপূর্বে ২০ দলীয় জোটের মধ্যে জামায়াতের নেতা-কর্মিরা যুগৎপত আন্দোলন করলেও খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর জোট ঘোষিত কোন কর্মসুচিতে অংশ নেয়নি জামায়াত। তাই স্থানীয় বিএনপিকে একক ভাবেই খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মাঠে থাকতে হচ্ছে। তবে জামায়াত দাবী নেতাদের বিচারকালে সক্রিয় না থাকায় কে এই আন্দোলনে না ডাকায় তারা মাঠে নেই বলে মনে করছে রাজনৈতিক সংশ্লিষ্টমহল। ঘরে বাইরে কোথাও নেই জামায়াতের উপস্তিতি।
মঙ্গলবার সকাল ১০ টায় ঝালকাঠি ফায়ার মোড়স্থ জেলা কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা উপেক্ষা করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূটিকে কেন্দ্র করে সকাল থেকেই ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপির কার্যলয়সহ এর আশেপাশে সড়ক গুলোতে পুলিশী পাহাড়া বসানো হয়।

একই সাথে গত এক সপ্তাহ ধরে অতিরিক্ত পুলিশের একটি দল বিএনপির কার্যালয় ঘেড়াও করে রাখে। মঙ্গলবার সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ন অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী।

জেলা বিএনপির নেতৃবৃন্দ জানায়, আমাদের দলীয় প্রধান দেশের ৩বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক আক্রোশ ও আগামী নির্বাচন থেকে দূরে সরিয়ে দিতে মিথ্যা ও সাজানো মামলায় কারারুদ্ধ করেছে। আমরা এ জঘন্য ঘটনার প্রতিবাদে শান্তিপূনূ ভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি।

কিন্তু তা সত্বেও সরকার ও তাদের সেবাদাস পুলিশ বাহিনী আমাদের গনতান্ত্রিক কর্মসূচীতেও বাধা দিচ্ছে। এ ধরণের ফ্যাসিবাদী কর্মকান্ডের মাধ্যমে ও পুলিশী হয়রানি চালিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বন্ধ করা যাবেনা বলে তারা দাবী করেন।

এ ব্যাপারে ঝালকাঠি -২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি মিয়া আহম্মেদ কিবরিয়ার কাছে দলীয় নেত্রীর মুক্তি আন্দোলনে মাঠে নেই কেন জানতে চাইলে বলেন, তিনি ঢাকায় দলীয় কার্যক্রমে উপস্থিত ছিলেন। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করলেও বিডি পুলিশ তার নলছিটির বাসায় কয়েক বার অভিযান চালিয়েছে বলে দাবী করেন।

অপর মনোনয় প্রত্যাশী জিসাস কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বাবুল বলেন, আমি জেলার রাজনীতি করিনা, ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেই। আমি জেলা বিএনপি কমিটিতে না থাকায় জেলার কর্মসূচীতে আমাকে কেউ ডাকে না। তবে মাঠ পর্যায়ে সকল আন্দোলন-সংগ্রামের ন্যায় দলীয় নেত্রীর মুক্তি দাবীর আন্দোলনেও নিরাপদ দূরত্বে অবস্থান করছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিবা আহম্মেদ খান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ ঝালকাঠি-২ আসনে মনোনয়ন প্রত্যাশীরা।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবীতে আহুত কর্মসূচী পালনে কেন্দ্রীয় কোন নেতাকে আমরা ঝালকাঠিতে ডাকিনি। হয়তো এ কারনেই তাই তারা আসেনি।

কেন্দ্রীয় জাতীয় গণতান্ত্রীক পার্টির (জাগপা) কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও ঝালকাঠি-২ আসন থেকে ২০ দলের মনোনয়ন প্রত্যাশী শেখ জামাল উদ্দীনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

এ ব্যাপারে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশীদের চিত্র আরো হতাশা ব্যঞ্জক বলে দাবী করেছে দলের স্থানীয় একাধিক সূত্রে। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় বিএনপি ও অংগসংগঠনের কোন নেতাকর্মীকে কোন প্রতিবাদ কর্মসূচীতে পাওয়া বা দেখা যায়নি। এ দুটি উপজেলা সাবেক প্রতিমন্ত্র ব্যারিষ্টার শাহজাহানের কথাই শেষ কথা হওয়ায় তিনি কোন নির্দেশনা না দেয়ায় বা তিনি কোন কর্মসূচী পালন করতে না আসায় স্থানীয় ভাবে নেতাকর্মীরা সকলেই নীরব ভূমিকা পালন করছে। আর এ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ছাত্রদল নেতা সৈকতসহ কেউ এলাকার আন্দোলন সংগ্রামে কোন ভূমিকা রাখছে না। এদের সেলফোনে কল করলে রিং হলেও আজানা কারনে তারা সে কল রিসিভ করছেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান