একাত্তর বাংলাঃ আজও রায়ের প্রত্যয়িত কপি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের একথা জানান তিনি।
রোববার বা সোমবার রায়ের কপি পাওয়া সম্ভব হবে বলে জানান সানাউল্লাহ মিয়া।
এ সময় তিনি বলেন, ‘সারাদিন কাজ করার পরেও রায়ের সার্টিফাইড কপি আজকে দিতে পারবে না। জজ সাহেব তার পেশকারের মাধ্যমে আগামী রোববার অথবা সোমবার রায়ের সার্টিফাইড কপি দিতে পারবেন।’
বেগম জিয়ার আইনজীবী বলেন, ‘যেহেতু দুইদিন বন্ধ, সে কারণে তিনি বন্ধের মধ্যেও কাজ করবেন। যাতে রোববার সার্টিফাইড কপি তিনি দিতে পারেন। যদি এইদিন কোনোভাবে না পারেন তাহলে সোমবারে তিনি দিবেন।’
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আরো বলেন, ‘এই কথাগুলোই তিনি বলেছেন। আমরা যেহেতু এই কোর্টের ল অফিসার এবং আমরা আমাদের নেতৃর রায়ের কপি এখনও পাইনি। আমরা আপিল করতে পারিনি।’

