দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে ময়মনসিংহে ফজলুল হকের ২৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক, সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হকের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে দক্ষিণ জেলা বিএনপি।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল এর পূর্ব এক আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, প্রয়াত ফজলুল হক ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ। দলে তাঁর অবদান ভুলার নয়। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।’

এর আগে এদিন দুপুরে নগরীর সানকিপাড়া এসএ সরকার রোড এলাকায় প্রয়াত একেএম ফজলুল হকের কবর জিয়াতর করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন পারভীন, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম শহীদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান