একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেন।
জানা যায়, ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানাধীন আকুয়া এলাকার ২৭নং নাজিরবাড়ী মসজিদ রোডস্থ ২৭নং বাসার ২য় তলায় অভিযান চালিয়ে জেসমিন এর বসত রুমের খাটের উপর থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোছাঃ জেসমিন (৩৮) কে গ্রেফতার করেন, একইদিনে রাত ৯টা ১০ মিনিটে এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স অত্র থানাধীন মাসকান্দা এলাকায় জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইটের সামনে পাকা রাস্তার পাশ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ আহম্মেদ (২৮) এবং মোঃ আলতাফ হোসেন (৬২) কে গ্রেফতার করেন, এসআই অংকন সরকার সঙ্গীয় ফোর্স অত্র থানাধীন বয়ড়া সমাধানের মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আজিজুল হাকিম (৩৮) কে গ্রেফতার করেন।
এছাড়া এএসআই ফরহাদ উদ্দিন অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী আপেল মাহমুদকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

