চীফ রিপোর্টারঃ বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায় যে, হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-৩৪১৫/২০১৯ অনুযায়ী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত রাখার আদেশের ভিত্তিতে এই আদেশ প্রদান করা হয়েছে।

সূত্রমতে, হাইকোর্টের আদেশ প্রতিপালনের নিমিত্তে উক্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ, ভাইস চেয়ারম্যান পদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার আদেশ প্রদান করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এর বরাত দিয়ে নির্বাচন পরিচালনা-২ জনাব মোঃ আতিয়ার রহমান এর স্বাক্ষর সম্বলিত এক প্রেসনোটে এই আদেশ পালনের জন্য যথাযথ কতৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এই আদেশের ভিত্তিতেই ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে না। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত সকল ধরনের প্রচার প্রচারনা স্থগিত থাকবে।

