আগৈলঝাড়া বেবীহোমের শিশু সিয়াম আশ্রয় পেল পটুয়াখালির নি:সন্তান দম্পতির ঘরে

Date:

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া,বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় বিভাগীয় বেবীহোমের আশ্রিত শিশু সিয়ামের আশ্রয় হল পটুয়াখালির কলাপাড়া উপজেলার বাদুরতলী গ্রামের এক নি:সন্তান দম্পতির ঘরে।

বেবীহোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, ২০১৫ সালের ১৭ মে পটুয়াখালী সদর হাসপাতালে ভুয়া ঠিকানা লিখে বাবা-মায়ের ফেলে যাওয়া ১৩ দিনের এক নবজাতককে বরিশাল বিভাগীয় বেবীহোম আগৈলঝাড়ায় হস্তান্তর করেন বরিশাল সমাজসেবা অফিস। তার নাম রাখা হয় সিয়াম আবদুল্লাহ।

বেবীহোমে বেড়ে ওঠা শিশু সিয়ামের বয়স বর্তমানে প্রায় ৪ বছর। তাকে নেয়ার জন্য পটুয়াখীল জেলার কলাপাড়া উপজেলার বাদুরতলী গ্রামের ২৭ বছরের নি:সন্তান দম্পতি বেসরকারী এনজিও আশা’র ম্যানেজার মো. শহিদুল ইসলাম ও স্ত্রী মহসিনা বেগম শিশু সিয়ামকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারী আদালতের মাধ্যমে নেয়ার জন্য আবেদন করেন। বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন জজ আদালতের বিচারক গত ২৮ ফেব্রুয়ারী সিয়ামকে নি:সন্তান দম্পতির কাছে হস্তান্তরের নির্দেশ প্রদান করেন।

আদালতের নির্দেশের পর গতকাল বুধবার সকালে ওই দম্পতি বরিশাল বিভাগীয় বেবীহোম আগৈলঝাড়া থেকে সিয়াম আবদুল্লাহকে নিতে আসেন।

সিয়াম আবদুল্লাহকে ওই পরিবারের হাতে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম আক্তারুজ্জামান মামুন, সমাজসেবা অধিদপ্তরের মহানগর (প্রবেশন) কর্মকর্তা শ্যামল সেনগুপ্ত, মো. সাজ্জাদ পারভেজ, জেলা সমাজসেবা কর্মকর্তা জাকির আহম্মেদ, মোসা: শামসুন্নাহার, বরিশাল সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক ফরিদা ইয়াসমিন, সহকারী শিশু উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান, বরিশাল বিভাগীয় বেবীহোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, জেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. বশির আহম্মেদ, স্থানীয় সংবাদকর্মীবৃন্দ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান