অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া,বরিশাল: পৃথ্বী ভক্ত ২০১৮ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
সে এর আগে পিইসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। লেখাপড়ার পাশাপাশি নাচ, গান ও আবৃত্তিতে পারদর্শী পৃথ্বী বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস সহকারী পল্লব চন্দ্র ভক্ত ও মৈত্রী মন্ডলের বড় মেয়ে।
পৃথ্বী ভবিষ্যতে পুলিশ অফিসার হতে চায়। তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সে সকলের কাছে আশির্বাদ প্রার্থী।

