একাত্তর বাংলাঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মালবাহী ট্রাকচাপায় লাল মিয়া (৩৫) নামের এক রোলিং মিল শ্রমিক নিহত নিহত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকালে সদর উপজেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকায় কেওয়াকখালি রি-রোলিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া জামালপুর সরিশাবাড়ি থানার জয়নগর এলাকার মৃত হায়দার আলীর ছেলে। তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ কেওয়াকখালি রি-রোলিং মিলের শ্রমিক কন্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।
ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাপা ইদ্রাকপুর এলাকার কেওয়াকখালি রি-রোলিং মিলে লোহার প্লেট ভর্তি একটি ট্রাক পেছনে থাকা লাল মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে রোলিং মিলের লোকজন লাল মিয়াকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর চাপা দেয়া ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

