একাত্তর বাংলাঃ ২০২০ সালের মধ্যে আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শুক্রবার (১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এছাড়া আগামী জুন মাসে বিদেশ থেকে রেলের ২শ’ কোচ আনা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগের সময় ১ থেকে দেড় ঘণ্টা কমে যাবে।

