টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপিদের) চাকুরী জাতীয়করনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন সদর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় ।
এসময় বক্তব্য রাখেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি মোঃ সজিব, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক মেহেদি হাসান,ও কোষাধ্যক্ষ আমজাদ হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, যতদিন পর্যন্ত আমাদের চাকুরী জাতীয়করন করা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়া হবে বলেও জানান তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সদস্য মতিন, হাবিবা, শাকিলা, আমেনাসহ টাঙ্গাইল সদর কমিউনিটি হেলথ কেয়ার এর কর্মরত কর্মকর্তাবৃন্দ।

