সুন্দরবনে ট্রলারসহ ৪ জেলেকে অপহরণ

Date:

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ট্রলারসহ ৪ জেলেকে অপহরণ করেছে বনদস্যু ছোট মিয়া ওরফে জাহাঙ্গীর বাহিনী। মুক্তিপণ হিসেবে অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ২ লাখ টাকা করে দাবি করেছে বনদস্যুরা।

অপহৃত জেলেদের পরিবার ও মহাজনেরা জানান, আজ পূর্ব সুন্দরবনের দুবলাচরের গভীর সাগরে মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু ছোট মিয়া বাহিনী ওই জেলে বহরে হামলা চালিয়ে বিভিন্ন ট্রলারে থাকা জাল ও বিপুল পরিমাণ মাছসহ অন্যান্য মালামাল লুটে নেয়ার পাশাপাশি মুক্তিপণের দাবিতে একটি ট্রলার এবং ৪ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। বনদস্যুরা দুবলারচর এলাকার বঙ্গোপসাগর থেকে ১টি ট্রলারসহ ৩ জেলে এবং দুবলা সংলগ্ন পাশাখালী থেকে ১ জেলেকে অপহরণ করে। অপহৃতদের মধ্যে বাগেরহাটের মহাজন সুলতান হাওলাদারের জেলে মোংলার মোশারফ হোসেন। বাকীদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ২ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে বনদস্যুরা বলে জানিয়েছে অপহৃত জেলেদের মহাজন ও পরিবারের সদস্যরা। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট সদরসহ মোংলা ও রামপাল উপজেলায়।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম এইচ আই সিদ্দিক জানান, জেলেদের মাধ্যমে আজ অপহরণের খবর পাওয়া মাত্রই অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় কোস্টগার্ড অভিযান শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩