টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে জোবায়দা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন টাঙ্গাইল সদর – ৫ আসনের সংসদ সদস্য অলহাজ্ব মো: ছানোয়ার হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যন মো: খোরশেদ আলম এড্ভোকেট, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এড্ভোকেট জাফর আহমেদ, বাসাইল উপজেলা সাবেক চেয়ারম্যান কাজী ওলিদ ইসলাম, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন শিবলী সাদিক।
পরে বিদ্যালয়ের ৫০বছর পূর্তি উপলক্ষে একটি কেক কাটা হয়।

