অজয় সরকার: ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গভর্ণমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী গতকাল সকাল ১১.০০ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান বলেন, জ্ঞানের বড় অধ্যায় এমনভাবে পড়াশুনা করাতে হবে কোন ছাত্র-ছাত্রী যেন কোচিং বাণিজ্যে যেতে না পারে।
ছাত্র-ছাত্রীরা বর্তমানে সুনাগরিক হতে হলে বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে তিনি বলেন, দেশপ্রেম, দেশাত্ববোধ না থাকলে সুনাগরিক হওয়া যায় না। বর্তমান প্রধানমন্ত্রী ৩৫/৩৬ কোটি বই জানুয়ারী মাসের ১ তারিখে ছাত্রÑছাত্রীদের হাতে বই বিতরণ করেন। বইয়ের গন্ধে কোমলমতি ছাত্র-ছাত্রীরা পড়াশুনায় মনোযোগী হয়। গভর্ণমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের অনেক বড় বড় ব্যক্তিত্ব বাংলাদেশ এবং বিশ্বে গভর্ণমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা চাকুরী করে সুনাম বৃদ্ধি করেছে।
ময়মনসিংহ শহর শিক্ষার শহর হিসেবে খ্যাত। শিক্ষা শুধু বড় আধার ও প্রকৃতি। বর্তমানে বিদ্যালয়ের পিএসসি, জেএসসি ও এসএসসি’তে পাশের হার শতভাগ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বর্তমান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি শেখ মোঃ বেলায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনু সুচরিতা। জেলা প্রশাসকের বক্তব্য শেষে অত্র বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন হয়।

