একাত্তর বাংলাঃ আফ্রিকার কেপটাউন শহরের মতো বিশ্বের আরো ১১টি শহরে বিশুদ্ধ খাবার পানির চরম সঙ্কটে পড়তে যাচ্ছে বলে এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এ সঙ্কটের প্রধান কারণ হিসেবে, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনসহ মানুষের ঝঁকিপূর্ণ সিদ্ধান্তকেই দায়ী করা হচ্ছে।
ব্রাজিলের সাউ পাউলো. বিশ্বের ১০টি ঘনবসতি শহরের মধ্যে একটি। শহরটিতে বর্তমানে ভয়াবহ খাবার পানির সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। ২০১৭ সালেই বিশুদ্ধ পানি ১৭ শতাংশর নিচে নেমে যাওয়ায় ভবিষ্যতে আরো সংকটের মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে, ভারতের দক্ষিণ ব্যাঙ্গলুরুতে ৮৫ ভাগ পানি শুধু কৃষি এবং শিল্প কাজেই ব্যবহার হয়ে থাকে। যার ফলে বিশুদ্ধ পানির সমস্যা তীব্র আকারে ধারণ করেছে। বিশ্বের অন্যতম ঘনবসতি দেশ চীনের বেইজিংয়ে মাত্র ৭ শতাংশ নিরাপদ পানি রয়েছে বলে গবেষণায় উঠে আসে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, মিশরের রাজধানীর কায়রোতে ৯৭ শতাংশ মানুষ নীল নদের উপর নির্ভরশীল। যদিও দেশটির বেশির ভাগ মানুষ পানির দূষণে আক্রন্ত হয়ে মারা যাচ্ছে। এদিকে জলবায়ু পরিবর্তনে কারণে সমুদ্রে ভূ-পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৪০ শতাংশ মানুষ বিশুদ্ধ পানির সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। রাশিয়ায় বিশ্বের সবেচেয়ে পানির সংরাক্ষনাগার থাকার পরও মস্কোতে পানির সংকট রয়েছে।
এছাড়া বিশ্বের আধুনিক শহরে লন্ডন, জাপানের রাজধানী টোকিও, ইস্তানবুলসহ মেক্সিকান সিটিতেও বিশুদ্ধ নিরাপদ পানির সমস্যা দিনকে দিন বেড়ে চলছে বলে এ গবেষণায় উঠে আসে।

