ভোরের কন্ঠঃ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
৪৫ বছর বয়সী ওই নিহত প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ হেলাল। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে বলে জানা গেছে।
শনিবার পাহাড়ি এলাকার ক্যামেরুন হাইল্যান্ডসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত মোঃ হেলাল ক্যামেরুন হাইল্যান্ডে একটি সবজি বাগানে কাজ করতেন। ২০১৬ সালে মালয়েশিয়ায় যান তিনি।

