ছাত্রীদের যৌনকর্মীর সাথে তুলনা, শিক্ষকের শাস্তির দাবিতে তরমুজ আন্দোলন

Date:

একাত্তর বাংলাঃ কেরালার কোঝিকোড়ে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। একজন অধ্যাপক ছাত্রীদের চরমতম অপমান করলেন। তাও এমন ভাষায় যা কিনা সর্বপ্রকার শিষ্ঠতার সংজ্ঞাকে অতিক্রম করে যায়।

কোঝিকোড়ে ফারুক ট্রেনিং কলেজে ঘটেছে এই ঘটনাটি। এই কলেজের বেশিভাগ শিক্ষার্থীই ছাত্রী। এক অধ্যাপক ছাত্রীদের উদ্দেশ্য করে কু মন্তব্য করেন। এমনকি তিনি ছাত্রীদেরকে যৌনকর্মীর সাথে তুলনা করেন।

ওই অধ্যাপক ছাত্রীদের বলেন, কোন ছাত্রীরাই তাদের বক্ষদেশ নিয়ে সচেতন নয়, পোশাক পরিধানে তারা মানছেন না কোন ধর্মীয় বিধিনিষেধ।

বক্তব্যের এক পর্যায়ে তিনি এও বলেন, তরমুজের মতো বক্ষদেশ উন্মুক্ত করে ঘোরাই তাদের পছন্দ।

মুহূর্তে অধ্যাপকের এই মন্তব্য ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে অভিনব পদক্ষেপ গ্রহণ করেন ছাত্রীরা।

অধ্যাপকের মন্তব্যের প্রতিবাদে প্রথমে একজন ছাত্রী টপলেস ছবি আপলোড করেন। তার দেখাদেখি আরেকজন ছাত্রীও এমন ছবি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়।

অধ্যাপকের মন্তব্যের বিরুদ্ধে এক জনমত গঠিত হতে থাকে।

একজন ছাত্রী বলেন, কোনটা শালীনতা আর কোনটা নয়, সেটা দৃষ্টিভঙ্গির উপরই নির্ভর করে। ছাত্রীরা কী পরবে না পরবে সে স্বাধীনতা তাদের থাকা উচিত।

ছাত্রীদের প্রশ্ন, আর কবে মহিলাদের এরকম পণ্যের মতো দেখা বন্ধ হবে?

তবে অভিনব হলেও এই প্রতিবাদের বিরোধিতা করেছেন অনেকেই। তাদের মতে, এটি সামাজিক রীতি নীতি বহির্ভূত একটি কাজ। এছাড়া ঐ দুইজনের একজন ছাত্রী মডেল হওয়ায় অনেকেই মনে করছেন তাকে যৌনতা ছড়ানোর কাজেও ব্যবহৃত হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ দুইটি ছবিই সরিয়ে দিয়েছে। তবে তার আগেই বিশ্বের অনেকগুলো সংবাদমাধ্যমে হুহু করে ছড়িয়ে পড়ে এই খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান