একাত্তর বাংলাঃ ‘দাবি মোদের একটাই, দূর্গাপুরে রেল চাই’ এ শ্লোগানে নেত্রকোনায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে দূর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা জানান, পর্যটন এলাকা দূর্গাপুরে রেলপথ নেই।
দূর্গাপুর পর্যটন এলাকা হওয়ায় অর্থনৈতিক খাতকে আরো সমৃদ্ধি করতে জারিয়া রেল স্টেশন থেকে দূর্গাপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি জানান তারা।

