একাত্তর বাংলাঃ আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতিক্ষীত এ টানেলটি দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো। এ অঞ্চলের মানুষের সকল দিক দিয়ে ব্যাপক সহজতর হবে এ প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে।
কর্ণফুলী টানেলের নির্মাণ প্রকল্পের খনন কাজ এবং লালখানবাজার থেকে বিমানবন্দর পর্যন্ত ফ্লাইওভারের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
পরে যোগ দেবেন সুধী সমাবেশে। নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, কর্ণফুলী নদীর তলদেশে ৯ হাজার ৮৮০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ৩ হাজার ৫ মিটার দীর্ঘ টানেল।
অন্যদিকে, প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৪ লেনের ১৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

