একাত্তর বাংলাঃ শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের মাধ্যমে সরকার শিক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
গতকাল (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এম এ মান্নান বলেন, আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছি। আমাদের অর্থের অভাব আছে। তা-ও যেটুকু আছে আমরা তা শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকারে ব্যয় করছি। মেডিকেল, প্রকৌশল, কৃষি- প্রতিটি ক্ষেত্রে আমরা বিনিয়োগ করে যাচ্ছি।

