একাত্তর বাংলাঃ ঝালকাঠিতে স্কুলছাত্র শান্ত হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কাঁঠালিয়া উপজেলার কৈখালি দোগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। এতে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।
এ সময় তারা শান্ত হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিখোঁজের ৮ ঘণ্টা পর শুক্রবার একটি ফসলের মাঠ থেকে তৃতীয় শ্রেণির ছাত্র শান্তর লাশ উদ্ধার করে পুলিশ।

