একাত্তর বাংলা রিপোর্টঃ বহুদিন আগে পরপারে পাড়ি দিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের বিএনপি দলীয় প্রয়াত সংসদ সদস্য একেএম ফজলুল হক ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী। এখন আর তাদের কেউ মনে রাখে না। কিন্তু নতুন প্রজন্মের কাছে তাদের তুলে ধরতে এবং তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একেএম ফজলুল হক ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৪ থেকে ১৬ এর আয়োজন করা হয়েছে।
ময়মনসিংহ মোহামেডাম স্পোর্টিং ক্লাব ক্রিকেট বিভাগের সাধারণ সম্পাদক ক্রীড়া প্রেমী এনামুল হক আকন্দ লিটন এই খেলার আয়োজন করেন। তিনি রাজনৈতিক অঙ্গনে ত্যাগী, কর্মী বান্ধব ও দাপুটে নেতা হিসাবে অনুসারী ও সাধারণ মানুষের মাঝে পরিচিত থাকলেও খেলার মাঠে তিনি একজন ক্রীড়ামোদী ও ক্রীড়া সংগঠক হিসাবে সমাধিক পরিচিত। ফলে বছরের শুরুতেই তার হাত ধরে ময়মনসিংহ ক্রীড়াঙ্গনে সরবতা ফিরে এসেছে। বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছেন ক্রীড়ামোদীরা। অপরদিকে, খেলোয়ার ও ক্রীড়ামোদীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় বিএনপিসহ সাধারন মানুষের মাছে প্রশংসায় ভাসছেন তরুণ প্রজন্মের প্রিয় নেতা লিটন আকন্দ।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ২০ ওভারের এই খেলায় স্থানীয় ব্রাদাস ক্রিকেট একাডেমি এবং মোহামেডাম ক্রিকেট একাডেমি প্রথমদিনের খেলায় অংশগ্রহণ করে। এ সময় খেলার মাঠের ক্রীড়ামোদীদের দলে দলে উপস্থিত হতে দেখা যায়।
মোট ১৩টি দলের অংশগ্রহণে লীগ ভিত্তিতে সর্বোচ্চ স্কোরার হবে এই খেলার চ্যাম্পিয়ন। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আল আমিন সবুজসহ সাবেক খেলোয়ারবৃন্দ।

