একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ৮ অপরাধী।
জানা যায়, এসআই নিজামুল হক সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানাধীন গাঙ্গীনারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আব্দুল কালাম (৩৮) কে ২০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন, এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স অত্র থানাধীন আকুয়া এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতা চেষ্টা করার অপরাধে মোঃ নাজমুল হক আরজু (৩৬) ও মোঃ সাব্বির হোসেন (৩০) কে গ্রেফতার করেন।
এছাড়া এএসআই শওকত হোসেন, এএসআই হোসেন আলী, এএসআই মাসুম রানা, এএসআই ফরহাদ উদ্দিন অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৫টি গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। গ্রেফতারকৃতরা হলো-মোছাঃ লতিফা, ফরিদ, রুবেল, মোছাঃ লতিফা, মোঃ রুবেল মিয়া। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

