একাত্তর বাংলাঃ বিরাট কোহলির ৩৫তম সেঞ্চুরিতে ভর করে দাপুটে জয় দিয়েই ওয়ানডে সিরিজ শেষ করলো ভারত। ৬ষ্ঠ ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে অতিথিদের জয় ৮ উইকেটে। এ জয়ে ৫-১ এ সিরিজ জিতলো ভারত। আগে ব্যাট করে ২০৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ২ উইকেট আর ১০৭ বল বাকি রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে ভারত।
সেঞ্চুরিয়ানে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। শার্দুল ঠাকুরের বোলিং তোপে দলীয় ৪৩ রানেই দুই ওপেনারকে হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে ঝান্ডো’র সঙ্গে ৬২ রান যোগ করেন এবি ডি ভিলিয়ার্স। ৩০ রান করা ভিলিয়ার্সকে ফেরান চাহাল। এরপর ১৬ রানের ব্যবধানে আরো ৪ উইকেট হারায় প্রোটিয়ারা।
তবে অন্যপ্রান্তে একাই লড়ে যান ঝান্ডো। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। ৫৪ রানে ঝান্ডো ফিরলে ২০৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ব্যক্তিগত ১৫ রানে রোহিত ও ১৮ রানে শেখর ধাওয়ানকে ফেরান লুঙ্গি নগিডি। কিন্তু এরপরই শুরু হয় বিরাট তান্ডব। তৃতীয় উইকেটে আজিঙ্কা রাহানেকে নিয়ে গড়েন ১২৬ রানের অবিচ্ছিন্ন জুটি। ৩৬ বলে ফিফটি ছোঁয়া কোহলি সেঞ্চুরি তুলে নিতে খেলেন ৮২ বলে। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৯ রানে। এক সিরিজে ব্যক্তিগত ৫০১ রান সংগ্রহের রেকর্ড গড়ে সিরিজ সেরা হন বিরাট হোকলি।

