একাত্তর বাংলাঃ চাঙ্গাভাবের মধ্যদিয়ে সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ ব্যবধানে ডিএসইএক্স এ যোগ হয়েছে ৮৪ পয়েন্ট, টাকার অংকে লেনদেন বেড়েছে প্রায় ৪৮ শতাংশ। সেই সাথে গেল সপ্তাহে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দামই বেড়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসই’র প্রধান সূচকে যোগ হয় ১শ ২৮ পয়েন্ট। যদিও সেদিন লেনদেন ছিলো ৪শ ৫৫ কোটি টাকা। পরদিন সূচক কিছুটা কমলেও লেনদেন বাড়ে ৩১ কোটি টাকা। মঙ্গলবার লেনদেন ৫শ কোটি টাকা ছাড়ায়, বুধবার সপ্তাহের সর্বোচ্চ লেনদেন হয় ৬শ’ ২১ কোটি টাকা, ডিএসইএক্স ছাড়ায় ৬ হাজার ১শ’ পয়েন্ট। যদিও শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান সূচক হারায় ৫২ পয়েন্ট। এ সপ্তাহে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫শ’ ৭৯ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৮শ ২৭ কোটি টাকা। সপ্তাহ শেষে শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ১৬ পয়েন্ট, বাছাই সূচক বেড়েছে ৫ পয়েন্ট।
গেলো সপ্তাহে দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিলো, ফাইন ফুড, এপেক্স ফুড, ইনটেক, আনোয়ার গ্যালভানাইজিং ও অগ্নি সিস্টেম। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিলো ইমাম বাটন, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স, নর্দান জুট, ও এশিয়া ইনস্যুরেন্স।
গেলো সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২শ’ ৪১ টির কমেছে ৭২ টির আর অপরিবর্তিত ছিলো ২৫ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।সেইসাথে লংকা বাংলা ফাইনান্স, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও আইডিএলসি পাইনান্স শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

