একাত্তর বাংলাঃ রাজধানীর বাড্ডায় কাভার্ড ভ্যানের চাপায় রিজিয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিজিয়া বেগমের বাড়ি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গাংনী গ্রামে। বাড্ডায় ছেলের বাসায় বেড়ানো শেষে তিনি বাড়ি ফেরার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে ছেলে আবদুল মান্নানের সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন রিজিয়া। এ সময় কাভার্ড ভ্যানটি তাকে চাপা দেয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, রিজিয়া বেগমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

