একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ৭ অপরাধী।
জানা যায়, এসআই কুমোদলাল দাস সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ জাহাঙ্গীর আলম (২২) কে ২টি চুরি মোবাইলসহ শম্ভুগঞ্জ চামড়া বাজার থেকে গ্রেফতার করেন, এসআই সাইফুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী রাহুল আহম্মেদ (২১), পাভেল আহম্মেদ পারভেজ (২৫), সাকিব আহম্মেদ শান্ত (২৬) ও মোঃ আলমগীর হোসেন (৩৬) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাটগুদাম ব্রীজ মোড় থেকে গ্রেফতার করেন।
এছাড়া এএসআই ফারহাদ উদ্দিন অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ খাইরুল ইসলামকে আদালত কতৃক ২টি গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

